আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে নেদারল্যান্ডস। ‘এরিক ব্লুমিঙ্ক স্কলারশিপ’-এর আওতায় বাংলাদেশসহ ৬৯টি দেশের শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার সুযোগ পাবেন। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীদের টিউশন ফি ছাড়াও ভ্রমণ খরচ, জীবিকা নির্বাহ, স্বাস্থ্যবিমা এবং বই কেনার খরচ পর্যন্ত বহন করা হবে। আবেদনকারীদের চমৎকার একাডেমিক রেকর্ড থাকতে হবে, ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে এবং পুরো প্রোগ্রাম শেষ করার মানসিকতা থাকতে হবে। পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী হওয়াও জরুরি। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে এবং প্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য ও নথি জমা দিতে হবে। এই স্কলারশিপের জন্য আবেদন করার শেষ তারিখ আগামী ১ ডিসেম্বর ২০২৫।
নেদারল্যান্ডসে বিনামূল্যে স্নাতকোত্তর পড়াশোনার সুযোগ: এরিক ব্লুমিঙ্ক স্কলারশিপ ২০২৫
Marketing