বিশ্বমঞ্চে এক বাংলাদেশি: ডিসক্যাল্কুলিয়া নিয়ে গবেষণায় বিশ্বের আশার আলো !!

আমাদের অনেকেরই মনে আছে “Taare Zameen Par” সিনেমার ছোট্ট ইশানকে, যে ক্লাসে কখনো সঠিকভাবে লিখতে পারে না, পড়তে পারে না—আর শিক্ষকরা ভাবে সে অলস। কিন্তু প্রকৃতপক্ষে সে ছিলো এক ‘ডিসলেক্সিক’ শিশু। এ ধরনের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সংখ্যাটা বিশ্বজুড়েই কম নয়। কিন্তু সমস্যা হলো—এই লক্ষণগুলো অনেক বাবা-মা ও শিক্ষকই চিনে উঠতে পারেন না সময়মতো।

ডিসলেক্সিয়া হলো এমন একটি নিউরোডেভেলপমেন্টাল কন্ডিশন, যেখানে শিশুরা শব্দ চিনতে, উচ্চারণ করতে এবং পড়তে সমস্যায় পড়ে। এ ছাড়া রয়েছে ডিসগ্রাফিয়া (লেখা সংক্রান্ত সমস্যা) ও ডিসক্যাল্কুলিয়া (গণিতে সমস্যা)—যা শিশুদের একাডেমিক ও সামাজিক জীবনে মারাত্মক প্রভাব ফেলে।

ঠিক এই জায়গাতেই কাজ করছেন বাংলাদেশের এক অনন্য গবেষক সারজিনা ইসলাম। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট অস্টিন (UT Austin)-এ পিএইচডি করছেন ডিসক্যাল্কুলিয়া নিয়ে। তার গবেষণার মূল লক্ষ্য—এমন এক নিউরোসায়েন্টিফিক ইন্টারভেনশন তৈরি করা, যা শিশুর মস্তিষ্কে নিউমেরিক্যাল কগনিশান বৃদ্ধিতে সহায়ক হবে।

সারজিনা আপু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী। বর্তমানে তিনি এমন এক গবেষণায় নিয়োজিত, যার ফল বিশ্বজুড়ে শিশুদের জীবন বদলে দিতে পারে। উন্নত বিশ্বে এই বিষয়ে কিছু কিছু সহায়তা থাকলেও, বাংলাদেশসহ অনেক উন্নয়নশীল দেশে এখনো এইসব লার্নিং ডিসঅর্ডার সঠিকভাবে ডায়াগনোসিসই হয় না।

সারজিনার মতে, “এই শিশুদের জন্য শুধু সহানুভূতি নয়, বৈজ্ঞানিক উপায়ে সাপোর্ট প্রয়োজন। সময়মতো উপযুক্ত ট্রিটমেন্ট পেলে এরা সাধারণ জীবনে ফিরে আসতে পারে।”

One thought on “বিশ্বমঞ্চে এক বাংলাদেশি: ডিসক্যাল্কুলিয়া নিয়ে গবেষণায় বিশ্বের আশার আলো !!

  1. Hey there!

    Welcome to Moviezhive.com, where blockbuster entertainment is just a click away!

    Stream a vast collection of Bollywood, Hollywood, and international movies for free—no subscriptions, no hassles.

    What Makes Us Special?

    ✔️ Thousands of movies across all genres

    ✔️ Zero pop-up ads for seamless viewing

    ✔️ Advanced zero-buffering tech for smooth playback

    ✔️ Fresh titles added regularly

    Can’t find a movie? Request it, and we’ll upload it fast!

    Watch anytime, anywhere. Visit https://moviezhive.com now and start your movie adventure!

    Enjoy the Show,
    The Moviezhive Team

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *