গেটস স্কলারশিপে যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর পড়াশোনার সুযোগ!

২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। বাংলাদেশের শিক্ষার্থীরা সহ বিশ্বের নানা দেশের মেধাবী ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আবেদন করার শেষ সময় নির্ধারিত হয়েছে ১৫ সেপ্টেম্বর ২০২৫।

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ২০০০ সালে ওয়াশিংটনের সিয়াটলে প্রতিষ্ঠিত একটি স্বনামধন্য দাতব্য সংস্থা, যা বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা, দারিদ্র্য বিমোচন ও শিক্ষার প্রসারে কাজ করে থাকে। এর আওতায় বিল গেটস স্কলারশিপের মাধ্যমে প্রতি বছর ৩০০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।

এই স্কলারশিপের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা হার্ভার্ড, স্ট্যানফোর্ড, এমআইটি, ইয়েল ও প্রিন্সটনসহ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবেন। পুরো চার বছর মেয়াদী এই বৃত্তি টিউশন ফি, আবাসন, পরিবহন ভাতা ও বই ক্রয়ের খরচ সহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করে।

আবেদনকারীদের অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে, উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল থাকতে হবে এবং নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। বৃত্তির জন্য নির্ধারিত অন্যান্য শর্তাবলীও পূরণ করতে হবে।

স্কলারশিপ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য এবং আবেদন করার জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতে হবে।

One thought on “গেটস স্কলারশিপে যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর পড়াশোনার সুযোগ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *