ম্যাককল ম্যাকবেইন স্কলারশিপ ২০২৫: কানাডায় ম্যাকগিল ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড স্নাতকোত্তর সুযোগ!

ম্যাকগিল ইউনিভার্সিটির ‘ম্যাককল ম্যাকবেইন’ স্কলারশিপ:

কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর প্রোগ্রামে বিনা মূল্যে পড়াশোনার সুযোগ দেয়ার জন্য ‘ম্যাককল ম্যাকবেইন’ স্কলারশিপ চালু করেছে। এই স্কলারশিপের আওতায় নির্বাচিত ১০ জন শিক্ষার্থীকে সম্পূর্ণ টিউশন ফি, জীবনযাত্রার খরচ, আবাসন, মাসিক ভাতা এবং মন্ট্রিয়লে যাওয়ার এককালীন স্থানান্তর অনুদান প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ সময় ২০ আগস্ট, ২০২৫।

ম্যাকগিল ইউনিভার্সিটি কানাডার একটি গবেষণাভিত্তিক প্রতিষ্ঠানে ১৮২১ সালে প্রতিষ্ঠিত, যা কুইবেক প্রদেশের মন্ট্রিয়ল শহরে অবস্থিত। এখানে ১৫০টির বেশি দেশের হাজার হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষা লাভ করে থাকে। বিশ্ববিদ্যালয়ে ৪০০টিরও বেশি প্রোগ্রাম উপলব্ধ।

বৃত্তি প্রাপ্তরা তাদের নিজ ক্ষেত্রের অভিজ্ঞ পেশাদারদের থেকে মেন্টরশিপ পাবেন, যা তাদের শিক্ষাগত এবং ক্যারিয়ার উন্নয়নে সাহায্য করবে।

আবেদনযোগ্যতার শর্তসমূহ

• আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।

• স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

• ভাল একাডেমিক রেকর্ড থাকতে হবে।

• আবেদনকালে ৩০ বছরের নিচে হতে হবে।

• ইংরেজিতে দক্ষতা প্রমাণ করতে হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত ও আবেদন করার জন্য ভিজিট করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *